

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ৬০ দিনের ছাড় দিয়েছে বলে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। তবে এই সংবাদের কোনো ভিত্তি নেই।
শুক্রবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্র নতুন করে ৬০ দিনের ছাড় দিয়েছে- দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন কিছু সংবাদ তাদের নজরে এসেছে। এ বিষয়ে তাদের কোনো কর্মকর্তা গণমাধ্যমে কোনো তথ্য জানায়নি বা মন্তব্য দেননি বলে জানানো হয়।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ১১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত ৬০ দিনের ছাড় অথবা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির মতো পরিকল্পনার বিষয়েও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কাউকে কোনো তথ্য দেয়নি। রাশিয়ার জ্বালানি আমদানির ক্ষেত্রে ছাড় বা ১০ লাখ টন ডিজেল কেনার বিষয়েও সরকারের কাছে কোনো তথ্য নেই।
মন্তব্য করুন
