বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্ল্যাট-প্লট কেনা বা ভবন নির্মানের ক্ষেত্রে যা করবেন 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রায় সময়েই দেখা যায় ভবন নির্মান করতে গিয়ে বা ফ্ল্যাট-প্লট কেনার ক্ষেত্রে অনেকেই প্রতারণার শিকার হন। কখনও পুরো অর্থ পরিশোধ করেও নির্দিষ্ট ফ্ল্যাট-প্লট বুঝে পাওয়া যায় না আবার কখনও দেখা যায় ভবন নির্মানের ব্যয় বেড়ে যায় অনেক। এছাড়াও নানান হয়রানীর কথাও শোনা যায়-এসব ক্ষেতে। বেশিরভাগ মানুষ জীবনের শেষ সঞ্চয় দিয়ে এসব কাজ করে থাকেন; যদি এখানে সে প্রতারিত হলে সহজে ক্ষতি পূরণ সম্ভব নয়।

ফ্ল্যাট-প্লটের একজন ক্রেতা বা ভবন নির্মানের একজন মালিক হিসেবে আপনার কোন কোন বিষয়গুলো জানা জরুরি বা করা উচিৎ- সেসব বিষয় উঠে এসেছে এনপিবি নিউজের বিশেষ টকশো আয়োজন 'বিলটক'-এ। আয়োজনে এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন দেশের আবাসন খাতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাবেক পরিচালক জহির আহমেদ।

তিনি জানান, ভবন নির্মানের ক্ষেত্রে বা ফ্ল্যাট-প্লট কেনার সময় যে ডেভলেপমেন্ট কোম্পানির সঙ্গে আলোচনা করা হয়, সে কোম্পানি সম্পর্কে ভালো করে খোঁজ নিতে হবে। দেশের আবাসন খাতের সংগঠনগুলোর সঙ্গে আলাপ করা জরুরি। একটি ভালো এবং দক্ষ কোম্পানিই ভালো সেবা দিতে পারবে বলেও জানান তিনি।

টকশো-তে একজন মানুষের ভবন নির্মানের চিন্তা থেকে একেবারে সম্পূর্ণ করা পর্যন্ত যা যা করণীয়, সেসব বিষতে কথা বলেন তিনি। জানান, ক্রেতা বা জমির মালিক যদি ডেভলপার কোম্পানী নিয়ে যাচাই করে তাহলেই মূল সমস্যার সমাধান হয়ে যায়।

জহির আহমেদ বলেন, একসময় কোনো নির্দিষ্ট আইন বা বিধিমালা ছিলো না। এক্ষেত্রে প্রতারকরা অনেকসময় ছাড় পেয়ে যেতো। কিন্তু পরে একটি অধ্যাদেশ জারি হয়, যেখানে উল্লেখ করা হয়— কেউ প্রতারণা বা হয়রানি করলে কোন ধরণের শাস্তি হবে। এরও পরে হয় ড্যাব।

টকশো প্রোগ্রামে রিহ্যাবের সাবেক এই পরিচালক দেশের রিয়েল এস্টেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। যেকোনো সমস্যা সমাধানে তিনি সচেতনতা তৈরিতেও গুরুত্ব দেয়ার আহবান জানান।

এছাড়া, ভবন নির্মাণের ক্ষেত্রে সঠিক নিয়মকানুন এবং ফ্ল্যাট-প্লট ক্রয়ের ক্ষেত্রে কোম্পানির বিষয়টি গুরুত্ব সহকারে দেখে বুঝে নেয়ার কথা জানান তিনি।

পুরো টকশো আয়োজনটি দেখার জন্য এই লিংকে ক্লিক করুন—

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X