শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে ইউএনও’র তদারকিতে জ্বালানি তেল বিক্রি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম
পীরগঞ্জে ইউএনও’র তদারকিতে জ্বালানি তেল বিক্রি
expand
পীরগঞ্জে ইউএনও’র তদারকিতে জ্বালানি তেল বিক্রি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের তদারকিতে পেট্রোল পাম্পে ডিজেল, পেট্রোল ও আকটেন তেল বিক্রি করা হয়েছে।

শনিবার বিকাল থেকে পৌর শহরের জেডি ফিলিং স্টেশনন-১ এ তিনি দাড়িয়ে থেকে পুলিশের সহায়তায় সিরিয়াল অনুযায়ী মোটরসাইকেল, কার, এ্যম্বুলেন্স, জেনারেটর সহ বিভিন্ন গুরুত্বপূর্ন যান বাহনে সুশৃংখল ভাবে তেল বিক্রি করা হচ্ছে। প্রতি মোটর সাইকেল ও জেনারেটরে তিনশ টাকা করে তেল দেওয়া হয়। এ্যম্বুলেন্স ও প্রাইভেট কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ন যান বাহনে তেল দেওয়া হয় ধারন ক্ষমতার অর্ধেক পরিমান।

এ সময় সহকারী কমিশনার এম এন ইসফাকুল কবীর উপস্থিত ছিলেন। এ পাম্পে তিন হাজার লিটার পেট্রোল ও ৩ হাজার লিটার অকটেন সরবরাহ পাওয়া গেছে।

পাম্পের মলিক জয়নাল আবেদিন জানান, প্রশাসনের সার্বিক সহযোগীতায় জ্বালানী তেল বিক্রি করা হচ্ছে। এতে সবাই তেল পাচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার জানান, রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সুষ্ট ভাবে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম তদারকি করা হচ্ছে। পর্যায়ক্রমে সবাই তেল পাবেন। হুড়া হুড়ি করার দরকার নাই। প্রশাসন কঠোর নজরদারী করছেন। কেউ মজুদ করলে খবর পাওয়া মাত্র মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন