বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাবার ব্যবসা করবেন আবার বিএনপিও করবেন, তা হবে না’

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন আবার বিএনপিও করবেন, তা হবে না। মাদক সেবন ও বিক্রির সঙ্গে সম্পৃক্ত থাকলে বিএনপি করা যাবে না। আমাদের দলের কোন নেতাকর্মী নেশার সাথে জড়িত থাকলে দলে তা কখনো মেনে নেবে না, আমরাও মেনে নেব না।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আব্দুস সালাম পিন্টু আরও বলেন, জিয়াউর রহমান বলেছিলেন, মাদক সেবন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করা যাবে না। সারা দেশে মাদক বাসা বেঁধেছে। মাদককে না বলতে হবে। সমস্ত প্রকার মাদক বন্ধ করতে হবে। দেশকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ যারা বুকে ধারণ করবেন, তারা মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না।

এর আগে সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর নেতৃত্বে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌরসভা বিএনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান ভূট্টো, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank