

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে এতিম (শিশু) কোরআনের পাখিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ। আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. রেজাউল খান বাবু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব মীর মাহফুজুর রহমান মিশু।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম আহবায়ক, মো. সবুজ মিয়া, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক তানভীর হাসান খান শাহীন, সাবেক সহসভাপতি সাজ্জাদ হোসেন রবিন, সাবেক সহ সভাপতি তারিকুল হাসান সিদ্দিকী, সাবেক সহ সভাপতি বিদ্যুৎ, সাবেক সহ সভাপতি মনছুর রহমান খান দোলন, জিয়া সাইবার ফোর্স এর সদস্য রানা, সাদসহ সকল সদস্যবৃন্দ।

