

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের ভূঞাপুরে পরিমাপেং কম দেয়ায় ভাই-বন্ধু ফিলিং স্টেশনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টিতে তেলাপোকা ও মাছি থাকায় দুই মিষ্টির দোকান মালিককে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলার বাহাদিপুর ও গোবিন্দাসী এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
তিনি জানান, উপজেলার ভাই-বন্ধু ফিলিং স্টেশন পরিমাপে তেল কম দেয়ার অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতি ৫ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার কম দেয়ার বিষয়টি পরিলক্ষিত হয়। পরে পেট্রোল পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গোবিন্দাসী বাজারে প্রদীপ ও শ্যামলের মিষ্টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টিতে তেলাপোকা ও মাছি পাওয়ায়া দুই দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।