মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ডিজেল উদ্ধার করে ন্যায্যমূল্যে বিক্রি প্রশাসনের

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৬:০৭ পিএম আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৬:১৫ পিএম
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অভিযান
expand
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অভিযান

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার করে সাধারণ মানুষের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।

আজ দুপুরে উপজেলার পালিমা এলাকায় পরিচালিত এ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম নেতৃত্ব দেন। এ সময় ডিজেলের দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে দুপুরে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নাগরপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন ৪টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুস সাকিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাঁচা ইট ধ্বংস করে ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানাকৃত ইটভাটাগুলো হলো,মেসার্স এস কে এস ব্রিকস (৫,০০,০০০ টাকা), মেসার্স আদিব ব্রিকস (৩,০০,০০০ টাকা), মেসার্স রুবা ব্রিকস (২,৫০,০০০ টাকা) এবং মেসার্স বাবর ব্রিকস ফিল্ড (১,৮০,০০০ টাকা)।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এ সময় সহকারী পরিচালক তাপস চন্দ্র পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন