

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় অবস্থিত শহীদ ক্যাডেট স্কুলের একাডেমিক ভবনের ৬ তলা থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে স্কুলের ছয়তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয় ভূঞাপুর উপজেলার নিকরাইল এলাকার বাসিন্দা সোহেল রানার ছেলে মুহিদুল ইসলাম লামিত।
পরে স্কুলের কর্তব্যরত শিক্ষকরা তাকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর দাদা ও চাচা অভিযোগ করে বলেন, শিক্ষকদের অবহেলা ও যথাযথ তদারকির অভাবের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, স্কুল কর্তৃপক্ষ যদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথভাবে নজরদারি করত, তাহলে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো।
এ বিষয়ে শহীদ ক্যাডেট স্কুলের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কীভাবে এটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি রুহুল আমিন বলেন, শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন