

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ হাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- এডভোকেট আব্দুস সালাম পিন্টুর কন্যা ডাক্তার সাফওয়াত বিনতে সালাম, উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু, সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার ভূট্টো, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস প্রমুখ।
এসময় এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন- আমি জেলে যাওয়ার আগে এই এলাকায় বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সবার আগে উপস্থিত হয়ে সাহায্য সহযোগিতা করেছি। ১৯৯১ সালের নির্বাচনের পর এই এলাকা আমি যে উন্নয়নমূলক কাজ করেছিলাম তারপর আর কোন কাজ আমার চোখে পড়ে না। তিনি আরো বলেন- আমি তো মরেই গিয়েছিলাম। আর দুই তিন মাস পরেই আমাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হতো। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে সরকার পতনের পর আমি মুক্ত হয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আমার আর কোন চাওয়া পাওয়া নেই। আমার আপনাদের পাশে থেকে ভূঞাপুর-গোপালপুরের উন্নয়ন করে যাবো।
মন্তব্য করুন