শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ টাকায় পরীক্ষার ফাঁদ, ধরা খেলেন স্বাস্থ্যকর্মী

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পিএম
স্বাস্থ্যসেবীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
expand
স্বাস্থ্যসেবীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

সিরাজগঞ্জ সদর উপজেলার চক শিয়ালকোল এলাকায় এক স্বাস্থ্যসেবীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় পরিচালিত অভিযানে সাদ্দাম হোসেন (৩২) নামের ওই স্বাস্থ্যকর্মীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

জানা যায়, স্বাস্থ্যকর্মী সাদ্দাম হোসেন ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির আওতায় পাড়া-মহল্লায় মসজিদে মাইকিং করে রোগী ডেকে আনতেন এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে অর্থ আদায় করতেন।

এছাড়া ১২০০ টাকার চশমা ১৫০ টাকায় বিক্রির প্রলোভন দেখানো হতো। ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা, ওজন ও উচ্চতা নির্ণয়ের জন্য প্রতি ব্যক্তির কাছ থেকে ৩০ টাকা করে নেওয়া হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে এ দণ্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন খন্দকার। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের মেডিকেল অফিসার ডা. নাজমুন নাহার তামান্না, স্যানিটারি ইন্সপেক্টর মনজুর আলম, পরিসংখ্যানবিদ আব্দুর রহিমসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন