মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেষ নির্বাচনী সভায় ধানের শীষে ভোট চাইলেন আকবর আলী

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম
শেষ নির্বাচনী সভায় ধানের শীষে ভোট চাইলেন আকবর আলী
expand
শেষ নির্বাচনী সভায় ধানের শীষে ভোট চাইলেন আকবর আলী

শেষ নির্বাচনী জনসভায় সিরাজগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ৮৭ বছর বয়সী আকবর আলী শেষবারের মতো ধানের শীষে তাকে ভোট দেবার আহ্বান জানিয়েছেন। সোমবার বিকেলে নিজের গড়া শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আকবর আলী কলেজ মাঠে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমার অনেক বয়স হয়েছে। আর নির্বাচন করার সুযোগ নেই। এই আসনে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমি এই জনপদের মানুষের একজন পরীক্ষিত সৈনিক। তাই শেষ বারের মতো আমাকে জয়ী করে আপনাদের সেবার সুযোগ দিন। আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। এখন শুধু আপনাদেরকে দেবার পালা। আমি এমপি না হয়েও ৩১ বছর বয়ে উল্লাপাড়ায় প্রথম সরকারি আকবর আলী কলেজ প্রতিষ্ঠিত করেছি।

উল্লাপাড়া উপজেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে আকবর আলী নিজেই সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহম্মেদ রনি’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র রাজশাহী বিভাগীয় সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকত, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সিমকী ইমাম, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, শফিউল মোমেন শফি ও জাহিদুল ইসলাম মিষ্টার।

প্রধান অতিথি এ্যাড. সৈয়দ শাহীন শওকত তার বক্তব্যে বলেন, জামায়াত আমীর শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভাগাভাগি করে দেশ পরিচালনার প্রস্তাব করেছিলেন। কিন্তু তারেক রহমান তাতে সম্মত হননি। তার কারণ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিন বার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করেছেন। বিএনপির রাষ্ট্র পরিচালনার সক্ষমতা রয়েছে। তাই ভাগাভাগি করে রাষ্ট্র পরিচালনার কোন সুযোগ বিএনপির কাছে নেই। বিএনপি নির্বাচিত হলে এককভাবে সরকার গঠন করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X