

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
নিখোঁজ শিক্ষার্থী মোঃ ফেরদৌস আহমেদ, কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া (ওয়াবদা পাড়া) গ্রামের মোঃ জামাল মিয়ার ছেলে। এবং কাজিপুর মনসুর আলী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফেরদৌস আহমেদ গোসলের উদ্দেশ্যে যমুনা নদীতে যান। পরে কুনকুনিয়া জিরো পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তিনি নিখোঁজ হন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, রাজশাহী থেকে আসা ডুবুরি টিম সকাল দশটা থেকে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, আমাদের উদ্ধার কাজ চলমান আছে।
মন্তব্য করুন
