মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্বে পরিতোষ চক্রবর্তী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রংপুর জেলা বিএনপির সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তীকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক পরিতোষ চক্রবর্তী রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন