শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ-বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বালিয়াকান্দির ভাই ভাই ফিলিং স্টেশনে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

এ সময় তেল নিতে এসে সিরিয়াল ভঙ্গ এবং মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করা হলে ১১ জন মোটরসাইকেল চালক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে মোবাইল কোর্ট পরিচালনার সময় বৈধ কাগজপত্র না থাকায় জরিমানার ভয়ে অনেক মোটরসাইকেল চালক তেল না নিয়েই দ্রুত পেট্রোল পাম্প ত্যাগ করেন।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন জানান, সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজপত্র না থাকায় তেল নিতে আসা ১১ জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। জ্বালানি তেল বিতরণের সময় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন