মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরের দু'টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
পিরোজপুরের বিএনপি মনোনীত প্রার্থীরা
expand
পিরোজপুরের বিএনপি মনোনীত প্রার্থীরা

আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন তিনি। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

এতে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী- নেছারাবাদ) আসনে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর পুত্র ভান্ডারিয়া বিএনপির আহবায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রুহুল আমিন দুলালের নাম ঘোষণা করা হয়েছে।

পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে কাউকেই মনোনয়ন দেয়া হয়নি। এখানে জোটের প্রার্থী মোস্তফা জামাল হায়দারের নাম শোনা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup