মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৬:২৩ পিএম
পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত। 
expand
পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত। 

পিরোজপুরে কিশোরী ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার (৫ মে) দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান আসামীর উপস্থিতিতে এই রায় দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন জেলার ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মোঃ হামেদ হাওলাদারের ছেলে মোঃ সুমন হাওলাদার (২৬)

আদালত সূত্রে জানা যায়, ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের আঃ আজিজ হাওলাদারের মেয়ে সুমনা আক্তার (ছদ্মনাম)। সে একই গ্রামের জুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সুমনার পিতা-মাতার সাথে সম্পর্ক না থাকায় সে একই গ্রামে তার মামা বাড়ীতে থেকে লেখা-পড়া করতো। ভুক্তভোগী স্কুলে আসা-যাওয়ার পথে দন্ডপ্রাপ্ত আসামী প্রায়ই তাকে উত্যক্ত করতো।

২০১৮ সালের ৩ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল ছুটি হলে আসামী সুমন তাকে জোরপূর্বক ওই গ্রামের জনৈক ফিরোজ পাহলোয়ানের খালি বাড়ীতে নিয়ে ধর্ষণ করে। সে বাড়ী ফিরে তার মামাকে ঘটনাটি বললে বিষয়টি স্থানীয়রা মিমাংশার আশ্বাস দিলেও ভিকটিমের মামা তাতে রাজী না হয়ে ১৬ মার্চ সুমন হাওলাদারকে আসামী করে ভান্ডারিয়া থানায় ধর্ষনের মামলা দায়ের করে। দীর্ঘদিন মামলার তদন্ত প্রক্রিয়া শেষে ৬ জনের সাক্ষ্য প্রমানে আসামী দোষী সাব্যস্ত হলে আদালত ওই রায় দেন।

এ বিষয়ে নারী-শিশু পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার বলেন, দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেছেন।

মামলায় রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন নারী-শিশু পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার শাহজাহান এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন