

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল তাঁর অসুস্থ স্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় মঠবাড়িয়াবাসীর কাছে বিশেষভাবে দোয়া প্রার্থনা করেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব রুহুল আমিন দুলালের স্ত্রী হোসনে আরা বেগম শারীরিক অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
সাংবাদিকদের সাথে আলাপকালে এমপি রুহুল আমিন দুলাল জানান, তাঁর স্ত্রী বর্তমানে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। এই কঠিন সময়ে স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য তিনি মঠবাড়িয়ার সর্বস্তরের জনসাধারণের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।
মন্তব্য করুন
