

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সরকারি খাল খননে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের হাসানিয়া আলীম মাদ্রাসা সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক জাকির দর্জি, হারুণ দফাদার, মো. জসিম দফাদার, চুন্নু দফাদার, শংকর মিত্র, মো. ফারুক হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা জানান, সাপলেজা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চড়কখালী–তাফালবাড়িয়া গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ঘরনলী শাখা খালটি দীর্ঘদিন ধরে নাব্যতা হারিয়ে আশপাশের জমির সঙ্গে একাকার হয়ে গেছে। ফলে যুগের পর যুগ ধরে প্রায় ৪শ হেক্টর জমির কৃষকরা চরম ভোগান্তির শিকার হয়ে আসছেন।
তারা বলেন, জলাবদ্ধতার কারণে নিয়মিতভাবে বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে এবং মৌসুমী সবজি চাষ ব্যাহত হচ্ছে। কয়েক মাস আগে খালটি পুনঃখননের কাজ শুরু হলে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে সম্প্রতি একটি অসাধু চক্র খনন কাজে বাধা সৃষ্টি করলে কাজ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি বলেন, “ওই এলাকা অত্যন্ত কৃষি সম্ভাবনাময়। কৃষির স্বার্থে খাল খনন অত্যন্ত জরুরি। এ কাজে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে।”
মন্তব্য করুন
