

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর বাউফলে জামায়াত-বিএনপি সংঘর্ষে ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার মুলভূখন্ড বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের বৌবাজার এলাকায় ঘটে এ ঘটনা।
সংঘর্ষে আহতরা হলেন, জামাল মৃধা (২২), আমিনুল ইসলাম (৩৭), জুয়েল (৩৩), নয়ন (১৭), লিমা জাহান (২৫), শাহজালাল (২০), সুজন (২৬), শহিদুল বেপারী (২৭), হাফেজ আনিসুর রহমান (৫৫), আমিনুল মাতব্বর (৩০), সোহাগ(৩০), সাইফূল (৪০), জিসান (২৫), সজিব (১৭), রোজিনা বেগম (৩০), দেলোয়ার গাজীসহ (৫৮) অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে মধ্যে জামাল মৃধা, লিমা জাহান ও দেলোয়ার গাজী নামে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা হয়েছে। এ ছাড়া বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
দলীয় ও স্থানীয় লোকজন জানায়, জামায়াতের কয়েজন নারী কর্মী ওই এলাকায় নির্বাচনী প্রচারণার কাজে গেলে বিএনপির ৩০-৪০জন সমার্থক মিলে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে তাদেরকে হেনস্থা ও মারধর করে। এ সময় খবর পেয়ে প্রচারণার কাজে অদূরে থাকা জামায়াতের লোকজন সেখানে গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।দেশিয় অস্ত্র ও লাঠিসোটার আঘাতে অন্তত ২০ জন আহত হয়। আহতদের অধিকাংশই জামায়াতের কর্মী।
এ ঘটনার পর দুপুরে পৌর সদরে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াতের লোকজন। উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনাকে কেন্দ্র করে বাউফল থানার ওসির পদত্যাগের দাবিতে থানা ভবন ঘেড়াও করে রেখেছে জামায়াত নেতা কর্মীরা
মন্তব্য করুন