সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৭:২৬ পিএম
তেল খনি পুনরায় চালুর দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন
expand
তেল খনি পুনরায় চালুর দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান তেল খনি পুনরায় চালু, আধুনিক প্রযুক্তির মাধ্যমে জরিপ পরিচালনা এবং জাতীয় সম্পদ রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

সচেতন নাগরিক কমিটির আয়োজনে সোমবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মীসহ সর্বস্তরের মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনপঞ্চগড়ের সভাপতি আনোয়ারুল খায়ের, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক মানিক খান, সাংবাদিক এমএ বাসেদ, সোহরাব আলীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা জানান, ৮০'র দশকে পঞ্চগড়ের শালবাহান এলাকায় সন্ধান মিলে বৃহৎ এক তেল খনির। তেল উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু রহস্যজনকভাবে এক সপ্তাহের মধ্যেই খনিটি বন্ধ করে দেয়া। বিষয়টি নিয়ে ধোঁয়াশা আর নানা কথা ছড়িয়ে পড়ে এলাকায়। কিন্তু ৩৭ বছরেও সুনির্দিষ্ট কোন ব্যাখ্যা মিলেনি। চলমান তেল সংকটের মধ্যে নতুন করে আলোচনায় আসে এই তেল খনি। আন্দোলনে নামেন স্থানীয়রা। তারা দ্রুত এই তেল খনি বন্ধের রহস্য উন্মোচন, পুনরায় জরিপ পরিচালনা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দাবি জানান। একই দাবিতে তারা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন