শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় জেলা শিবিরের নেতৃত্বে রাশেদ-মুহিব

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ এএম
পঞ্চগড় জেলা শিবিরের নেতৃত্বে রাশেদ-মুহিব
expand
পঞ্চগড় জেলা শিবিরের নেতৃত্বে রাশেদ-মুহিব

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখার ২০২৬ সেশনের জন্য সভাপতি মনোনয়ন ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে পূণরায় সভাপতি মনোনীত হয়েছেন রাশেদ ইসলাম এবং আবারও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোহিবুল্লাহ মুহিব।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এই কমিটি সম্পন্ন হয়ে।

সমাবেশে প্রধান অতিথি থেকে সভাপতির নাম ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম। নব মনোনীত সভাপতিকে সংবিধান অনুযায়ী শপথ বাক্য পাঠ করান তিনি। পরে নির্বাচিত সেক্রেটারির নাম ঘোষণা করেন নতুন সভাপতি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তোফায়েল প্রধান, ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা, সাবেক জেলা সভাপতি ও পঞ্চগড় শহর জামায়াতের আমীর জয়নাল আবেদীন, সাবেক জেলা সভাপতি শফিকুল ইসলাম, ইব্রাহীম খলিল, নাসির উদ্দীন প্রমূখ। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের শিবিরের নেতৃবৃন্দ অংশ নেন এবং সেক্রেটারি নির্বাচনে সদস্যরা মতামত ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি রাশেদ ইসলাম পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদ্রাসায় কামিল (স্নাতকোত্তর) তাফসির বিভাগের শিক্ষার্থী এবং সেক্রেটারি মোহিবুল্লাহ মোহিব ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার ফিকহ বিষয়ে কামিল (স্নাতকোত্তর) শ্রেণিতে অধ্যয়ন করছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ জুলাই বছরের মাঝামাঝি সময়ে জেলা শিবিরের সভাপতি-সেক্রেটারির দায়িত্ব পান রাশেদ-মুহিব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X