

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পাটি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলছেন, আমরা ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সুশাসন, প্রয়োজনীয় সংস্কার এবং দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সারাদেশব্যাপী পদযাত্রা শুরু করেছি। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানাতেই এই কর্মসূচি। গত ২৫ জানুয়ারি কক্সবাজারে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের পদযাত্রা শুরু হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে ভোটের গাড়িতে পদযাত্রা যাত্রাকালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন,আজ আমরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে পঞ্চগড়ে অবস্থান করছি। পঞ্চগড়-১ আসন তথা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আমাদের সবার প্রিয় সারজিস আলম , ১১ দলীয় জোটের নেতাকর্মী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। এই এলাকায় আমরা সারজিস আলমের শাপলা কলি প্রতীকে ভোট চাইবো এবং সাধারণ মানুষের কাছে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাবো। এখনা থেকেই আমাদের পদযাত্রা শুরু হচ্ছে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ইকবাল হোসাইন সহ বিভিন্ন কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন নেতারা।
পরে সন্ধ্যায় জেলার সদর উপজেলার গোয়ালঝাড় এলাকায় এক জনসভায় অংশ নেন।
মন্তব্য করুন
