সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় আদালতে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত হলো ‘স্বস্তি চত্বর’

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১১:২৩ পিএম
বিচারপ্রার্থীদের জন্য নির্মিত হলো ‘স্বস্তি চত্বর’
expand
বিচারপ্রার্থীদের জন্য নির্মিত হলো ‘স্বস্তি চত্বর’

পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বসে বিশ্রামের জন্য নির্মাণ করা হলো ‘স্বস্তি চত্বর’। রবিবার বিকেলে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড়ের সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক।

দূরদূরান্ত থেকে আদালতে আসা বিচারপ্রার্থীরা সাময়িকভাবে বসে বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন। এতে তাদের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে পারিবারিক আপিল আদালতের বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলার বিভিন্ন আদালতের বিচারকগণ, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সুফি, অতিরিক্ত ও সহকারী পিপিরা, সিনিয়র আইনজীবী ও আইনজীবী সহকারীগণ উপস্থিত ছিলেন।

পিপি অ্যাডভোকেট আদম সুফি বলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তাঁরই নামকরণে ‘স্বস্তি চত্বর’ নির্মিত হয়েছে। এখানে বিচারপ্রার্থীরা স্বস্তিতে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন এটি সবারই উপকারে আসবে ইনশাআল্লাহ।

সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক বলেন, আদালতে বহু মানুষ দূরদূরান্ত থেকে আসেন। তাদের বসে থাকার পর্যাপ্ত জায়গার অভাব ছিল। বৃক্ষ আল্লাহতালার অপার দান, তার ছায়ায় মানুষ কিছুক্ষণ স্বস্তিতে বসতে পারলে সেটি বড় নেয়ারমত ও পুণ্যের কাজ। এই চিন্তা থেকেই ‘স্বস্তি চত্বর’ নির্মাণ করেছি। আশা করি বিচারপ্রার্থীরা এর সুফল পাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন