সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় বজ্রপাতে চা দোকানির মৃত্যু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম
নিহত মো. আরাফাত
expand
নিহত মো. আরাফাত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে আরাফাত (২৩) নামে এক চা দোকানির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গামছাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আরাফাত ওই এলাকার মো. আফসার উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি বাজারে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর প্রায় ২টার দিকে আরাফাত বাড়ির পাশের একটি বাদামক্ষেত দেখতে যান। সেখান থেকে ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক ও আহাজারি।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, বজ্রপাতে আরাফাত নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনা বেড়ে যায়। এ সময় অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়া এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন