বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১১ দলীয় প্রার্থীর গণসংযোগে বিএনপির নেতাকর্মীদের হামলা, আহত ৭

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ পিএম
গণসংযোগে বিএনপির নেতাকর্মীদের হামলা
expand
গণসংযোগে বিএনপির নেতাকর্মীদের হামলা

উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে আজ বিকেলে ১১ দলীয় প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের পক্ষে গণসংযোগ যাওয়ার পথে স্থানীয় বিএনপি'র নেতাকর্মীদের হামলায় এনসিপির নেতা কর্মীসহ ৭ জন গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জানাযায় , বেগমগঞ্জ উপজেলার ৪ নং আলাইয়াপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কাজী বাড়ীর দরজায় বিকেলে ১১ দলীয় প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের পক্ষে গনসংযোগে যায় । এ সময় হঠাৎ দেশীয় অস্ত্রসহ স্থানীয় বিএনপি'র নেতা-কর্মীরা হামলা চালায়। হামলায় এনসিপির কর্মী জাহিদ (১৯), হৃদয় (২৭), অনিক (১৯) ,অপূর্ব ১৯) , সাইফ ১৮) নজরুল ইসলাম সাগর এবং জাতীয় নাগরিক পার্টি (NCP) জেলা জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ হাবিব উল্লাহসহ ৭ জন আহত হয়। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে এনসিপির কর্মী জাহিদকে গুরুতর অবস্থায় ঢাকা নিউরোসাইন্স মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, ‌‘এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে পরে জানানো হবে।’

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X