

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনা শহরে ট্রেনে কাটা পড়ে মুহিত খান (রিফাত) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০ টার দিকে শহরের রাজুর বাজার এলাকা সংলগ্ন রেললাইনের পাশে তার বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুহিত খান মোহনগঞ্জ উপজেলার পাইকুড়া গ্রামের মইনুল কবীর খানের ছেলে। তিনি পেশায় পোশাককর্মী ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১০টার দিকে রাজুর বাজার এলাকায় রেললাইনের পাশে একটি বিচ্ছিন্ন পা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আশপাশে খোঁজাখুঁজি করেও মরদেহের বাকি অংশ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস পাশের একটি ডোবায় প্রায় আধা ঘণ্টা অভিযান চালিয়ে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।
নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, সকালে ঘটনাস্থলে আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দেহের বিভিন্ন অংশ সংগ্রহ করে নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী ট্রেন থেকে নামতে গিয়ে অথবা চলন্ত ট্রেনের খুব কাছাকাছি অবস্থান করায় তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মরদেহ উদ্ধার করে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম তারা সম্পন্ন করবে।