সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় পুকুরে মিলল নিখোঁজ যুবকের লাশ

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৭:৩৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নেত্রকোনার আটপাড়া উপজেলায় নিখোঁজের একদিন পর অন্তর (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১১ মে) বিকালে উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অন্তর উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে অন্তর নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রবিবার দুপুরে টেংগা গ্রামের নিয়ত বিশ্বাসের বাড়ির পেছনের পুকুরে ভাসমান একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা লাশটি অন্তরের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত অন্তরের ভাই ফেরদৌস মিয়া জানান, অন্তর প্রায়ই বাড়ি থেকে বিভিন্ন স্থানে চলে যেত এবং কয়েকদিন পর আবার বাড়িতে ফিরত। শনিবার মধ্যরাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রবিবার দুপুরে মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অন্তরের লাশ দেখতে পাই।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন