বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, গ্রেপ্তার ৪

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১১:২৫ পিএম
নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, মুক্তিপণ আদায় গ্রেফতার ৪
expand
নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, মুক্তিপণ আদায় গ্রেফতার ৪

নরসিংদীতে হানিট্র্যাপের মাধ্যমে এক সিঙ্গাপুর প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২২ জানুয়ারি ২০২৬ বিকেলে জেলার ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা থেকে সিঙ্গাপুর প্রবাসী রঞ্জিত দত্তকে ৫ থেকে ৬ জনের একটি চক্র অপহরণ করে। পরে তাকে একটি অটোরিকশায় করে পূর্ব ভেলানগরের একটি নির্জন ভবনে নিয়ে যাওয়া হয়।

সেখানে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সুস্মিতা রায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন—নাজমা ওরফে ইয়াসমিন (২৬), মো. সালাউদ্দিন (৩৫), মো. নুরুজ্জামান সবুজ (৩৮) ও সোহেল বাবু (২৮)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপহরণ ও মুক্তিপণ আদায়ের বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৬৫, ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন