

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর বেলাবোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসি মালিককে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১টায় বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে বিভিন্ন ওষুধ ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মা মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এ অপরাধে দোকানটির মালিক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে বিসমিল্লাহ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এ অপরাধে ২০০০ টাকা অর্থদণ্ড করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মন্তব্য করুন