

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর বেলাবো উপজেলা নারায়ণপুর ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র একাডেমির প্রতিষ্ঠাতা তনয় ও উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ মাহালম আহমেদ।
শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হারুন-অর-রশীদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ মোঃ মজিবুর রহমান লাল মিয়া।
এই সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, সাবেক সভাপতি ও অত্র একাডেমি সদস্য মোঃ আব্দুল বাছেদ মাষ্টার,ঙ অত্র একাডেমি প্রতিষ্ঠাতা সদস্য মোঃ বাচ্চু মিয়া,নরসিংদী জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. মুজিবুর রহমান,শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন,শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান একাডেমির অধ্যক্ষ মোঃ আল জামিল শুভ(আলমগীর), প্রতিষ্ঠাতা সদস্য সোঃ জহিরুল হুদা ইউনুছ,মোঃ ফরিদ উদ্দিন হিরু,মোঃ তায়েব উদ্দিন, মোছাঃ রেজিয়া বেগম,রফিকুল ইসলাম বাবুল'সহ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুঠির বিষয়ক সম্পাদক ও অত্র একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হারুন-অর-রশিদ (বি.এ)।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা বাড়াতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন