

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, কোনো ষড়যন্ত্রের ফাঁদে যেন পা না দেয়।কারণ ৭১এর পরাজিত শত্রুরা এবং জামায়েত শিবিরের ক্যাডাররা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
অপরিচিত লোকদের এলাকায় দেখলে প্রশাসন কে খবর দিবেন। মানুষের গনতান্ত্রিক অধিকার আদায় যদি রাজপথে রক্তদিতে হয় তবে রক্তদিব তবো মানুষের অধিকার আদায় করে ছাড়বো।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বেলাবো সরকারি পাইলট মডেল মর্ডাণ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনকে নস্যাৎ করার জন্য পরাজিত শত্রুরা ষড়যন্ত্র করতেছে।ধানের শীষে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।
সরদার বকুল আরো বলেন, দমন-পীড়ন নয় গণতন্ত্র চাই; লুটপাট নয়, জনগণের অধিকার চাই। ধানের শীষ মানে মেহনতি মানুষের প্রতীক, সংগ্রাম ও অধিকার আদায়ের শপথ। আসুন ধানের শীষে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করি।
বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ কাদের জলিলের পরিচালনায় উপস্থিত ছিলেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংল (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ডা.মো.রুস্তম আলী মধু, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন ভূইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাচ্চু, মোঃ মাহফুজুল হক দানা,মোঃ জহিরুল হক তানভীর, আবুল কালাম আজাদ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, বেলাবো উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আক্তার, সদস্য সচিব মোঃ বিপ্লব হোসেন,যুগ্ম সম্পাদক মোঃ সুমন ফকির রাজ, জাকির হোসেন, ছাত্রদলের মোয়াজ্জেম হোসেন, আশিক সুজন মামুন, তারেক ফকির'সহ প্রমুখ।
মন্তব্য করুন