সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জমিয়তের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায় পৃথক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

জেলা ও মহানগর শাখায় ১১ সদস্যের দুটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর স্বাক্ষরিত পৃথক সাংগঠনিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জেলা শাখার আহ্বায়ক করা হয়েছে মাওলানা ফেরদাউসুর রহমানকে। সদস্যসচিব হয়েছেন মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মুফতি তৈয়ব আল হোসাইনকে এবং যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মুফতি মাসউদুর রহমানকে।

জেলা কমিটির সদস্যরা হলেন- মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা মোস্তফা কাসেমী, মুফতি শিব্বির আহমদ, মাওলানা সালাউদ্দীন, মাওলানা জাকারিয়া আল ফরহাদ, মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা শফিকুল ইসলাম।

অন্যদিকে, নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক করা হয়েছে মাওলানা কামাল উদ্দিন দায়েমীকে। সদস্যসচিব হয়েছেন মাওলানা মনোয়ার হোসাইন এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মাওলানা সাজ্জাদ হোসাইনকে।

মহানগর কমিটির সদস্যরা হলেন- মাওলানা রাকিবুল ইসলাম মাহমুদী, মুফতি ইসমাঈল সরকার, হাফিজ আব্দুল আলিম, মুফতি সাইফুল ইসলাম, মো. শাহীন, মাওলানা হুমায়ুন রশিদ, মাওলানা আব্দুর রশিদ ও মাওলানা রুহুল আমিন।

দলীয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত জেলা আহ্বায়ক কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে নারায়ণগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কাউন্সিল সম্পন্ন করতে হবে। একই সময়ের মধ্যে মহানগর আহ্বায়ক কমিটিকেও কাউন্সিল অধিবেশন আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন