

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাইপলাইনের জরুরি লিকেজ মেরামতের কারণে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কাঁচপুর থেকে তারাবো বিশ্বরোড, রুপসী, বরপা, ভুলতা মোড় এলাকায় এবং মুড়াপাড়া ও লক্ষণখোলা ডিআরএসের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকার সম্ভাবনাও রয়েছে।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
