শুক্রবার
০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, পুলিশ সদস্যের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০২:৩০ পিএম
পুলিশ সদস্য মহসিন সরদার
expand
পুলিশ সদস্য মহসিন সরদার

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতি প্রতিরোধে রাত্রীকালীন টহলের অংশ হিসেবে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল নৌযানে করে অভিযানে বের হয়। টহল চলাকালে তাদের নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে যায়।

এ সময় টহল দলের অন্য সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও পুলিশ সদস্য মহসিন সরদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পুলিশ সদস্য খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে মো. মহসিন সরদার (৪৩)। তিনি বাগেরহাট জেলা থেকে নৌ-পুলিশে সংযুক্ত হয়েছিলেন।

তার বাড়ি পরিবারে বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার ছেলে সিয়াম (১৪) ও কন্যা সন্তান নিশিথা আক্তার মুন্নির বয়স ১৯ বছর।

নারায়ণগঞ্জ নৌ সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন