

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে উপজেলার টিপরদী এলাকার চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ মাসুম (২১), মোঃ সোহেল মিয়া (৩৫), মোঃ সাইফুল ইসলাম (২৫), আতিকুল রহমান সজিব (২৫), মোঃ রিপন (২৬), মোঃ জিহান (২২), মোঃ জহির (৪৬) এবং আমজাদ (২৮)। গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর, নেত্রকোনা ও মাগুরা জেলার বাসিন্দা। তারা বর্তমানে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থানকালে পুলিশ জানতে পারে যে, টিপরদীস্থ চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযানে পুলিশ চারপাশ থেকে ঘেরাও করে তাদের গ্রেপ্তার করে। এসময় ডাকাতদের কাছ থেকে একটি বস্তা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা রাতের আধারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় পথচারী ও মালবাহী যানবাহনে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় অপরাধ দমনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন