সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিক নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৮:৪২ পিএম
রূপগঞ্জে ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিক নিহত
expand
রূপগঞ্জে ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্রেনের তার ছিড়ে গ্রাফ পড়ে দুই শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তারাজ থানার নৌখাদা এলাকার রতন মিয়া ছেলে আলামিন (৩২) ও একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী। রবিবার সন্ধ্যা ৬টার দিকে ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন।

এসময় ক্রেনের নিচে কাজ করছিলেন তিন জন শ্রমিক। এসময় নিচে কাজ করার ট্রেনের তার ছিড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলেই আলামিন নামে একজন নিহত হয়। এসময় আরেক আলামিনকে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। এসময় আরেক মিশু নামে আরেক শ্রমিক আহত হয়েছে।

ঘাটটির সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ক্রেনের গ্রাফ পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছে। আমি তাদের সঙ্গে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিহত দুইজনের নামে আলামিন।

এ সময় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই সাদেকুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে এসে শুনেছি ক্রেনের তার ছিড়ে দুইজন নিহত হয়েছে। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন