বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বাংলাদেশে রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কতটুকু 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পবিত্র ও মহিমান্বিত মাস রমজানকে বরণ করতে প্রস্তুত মুসলিম বিশ্ব। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থেকে এরই মধ্যে রমজানের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা এসেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

চাঁদ দেখা–সংক্রান্ত ওয়েবসাইট মুন সাইটিং একটি মানচিত্র প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে, আজ বাংলাদেশে খালি চোখেই সহজে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে বৃহস্পতিবার প্রথম রোজা শুরু হতে পারে।

প্রকাশিত মানচিত্র অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশেই চাঁদ দেখার অনুকূল পরিস্থিতি থাকবে। মানচিত্রে সবুজ রঙে চিহ্নিত অঞ্চলগুলোতে খালি চোখে সহজে চাঁদ দেখা সম্ভব বলে উল্লেখ করা হয়েছে।

যেসব দেশ নীল রঙের ভেতর রয়েছে সেখানে আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে খালি চোখে চাঁদ দেখা যাবে। আর ধূসর রঙের অঞ্চলে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন রয়েছে। আর যেসব অঞ্চল লাল রঙের ভেতর রয়েছে সেখানে চাঁদ দেখতে অবশ্যই আধুনিক যন্ত্রপাতি লাগবে।

এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ রমজানের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। তবে সৌদি আরবের প্রতিবেশী ওমানে চাঁদ দেখা যায়নি। ফলে সেখানে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।

এ ছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরেও চাঁদ দেখা যায়নি বলে জানা গেছে। ফলে এসব দেশে শাবান মাস ৩০দিন পূর্ণ করবে। অপরদিকে বাংলাদেশে শাবানের ২৯তম দিনেই চাঁদ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করবে। দেশের মুসল্লিরা এখন সেই ঘোষণার অপেক্ষায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X