বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে শতাধিক কন্যা শিশুকে নগদ অর্থ সহায়তা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম
উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
expand
উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে পিছিয়ে পড়া ও ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শতাধিক কন্যা শিশুর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ‘নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান–২০২৬’ শীর্ষক এ আয়োজনের মাধ্যমে শিক্ষাব্যয়ে সহায়তা দেওয়া হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এপি’র আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে “শিশু নিয়মিত স্কুলে যাবে, স্কুল থেকে ঝরে পড়বে না, বাল্যবিবাহ হবে না”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এপি’র ম্যানেজার সাগর জন কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার অর্পণা ঘাগ্রা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, সিনিয়র সাংবাদিক রমেশ কুমার পার্থ, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক আমিনুল হক, সাংবাদিক এ. হান্নান আল আজাদ ও আহসান কাদের মাহমুদ, ঘাসফুল যুব ফোরামের সভাপতি নুসরাত জাহান সাথী এবং উপকারভোগী শিক্ষার্থী প্রিয়ংকা চোপড়া প্রমুখ।

বক্তারা কন্যা শিশুদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। শেষে উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন