শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০নং বওলা ইউনিয়নের সুতারপাড়া বাজারে বিএনপির উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।

এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি নির্বাচনী মাঠে রয়েছে। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পথসভাটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন