বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লৌহজংয়ে চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে দুইজন নিহত

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে এলাকাবাসী দুইজনকে গণপিটুনি দিয়েছে। এতে সাগর (২৪) ও সানাউল (১৮) নামক দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। চোর সন্দেহে মৃত দুইজনই বেঁদে সম্প্রদায়ের।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতঘড়িয়া গ্রামের বিদুৎতের তাড় চুরি করার সময় হাতনাতে ধরে এলাকাবাসী। পরে দু'জনকে আটক করে গণপিটুনি দেওয়া হবে৷ গণপিটুনিতে আশঙ্কাজনক অবস্থা হলে চিকিৎসার জন্য সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত চোরের উপদ্রব বেড়ে গিয়েছে। তাই গ্রামবাসী মিলে রাত জেগে গ্রাম পাহারা দেওয়া হয়। সাতঘড়িয়া খেলার মাঠ সংলগ্ন মল্লিক বাড়ি থেকে বিদুৎতের তাড় চুরির সময় দুইজনকে আটক করা হয়।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ৯৯৯ থেকে আমাদের তথ্য জানানো হয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে প্রাথমিকভাবে জানা যায়, উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদের পুত্র সাগর ও একই গ্রামের শহিদুলের পুত্র সানাউলকে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসা তাদের মৃত্যু ঘোষণা করে। এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। তবে মরদেহ দু'টি পুলিশ হেফাজতে রয়েছে। সে সাথে ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন