শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ে বিএনপির গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ এএম
লৌহজংয়ে বিএনপির গণ-ইফতার
expand
লৌহজংয়ে বিএনপির গণ-ইফতার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির গণইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে৷

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) লৌহজং সরকারি কলেজ মাঠে গণ-ইফতার ও দোয়া আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন৷ ইফতার মহফিলে দলের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

ইফতার ও মাগরিবের নামাজ শেষে লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কোহিনূর শিকদারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। কোহিনূর শিকদার তিনি শুক্রবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

ইফতার মহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ৷

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আলী আজগর রিপন মল্লিক।

এ সময় উপস্থিত ছিলেন আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা,এম এ লতিফ ঢালী, বাদল হোসেন হাওলাদার, আরিফুজ্জামান লাভলু, সাগর বেপারী, মুক্তার হোসেন খান, আতাউর রহমান খান প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X