মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে শর্টগান ও গুলিসহ নৌ-ডাকাতের সহযোগী আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড গুলিসহ মনির হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। তিনি শীর্ষ নৌ-ডাকাত নয়ন ও পিয়াসের সহযোগী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। পরে তাকে গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন গজারিয়া আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনব্যাপী তল্লাশি অভিযান চালায়। ভোর ৫টার দিকে গুয়াগাছিয়া এলাকা থেকে মনির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের বিভিন্ন আস্তানায় পৃথক অভিযান চালিয়ে একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পাঁচ রাউন্ড গুলির মধ্যে দুটি গত ৫ আগস্ট ২০২৪ সালে থানা লুটের ঘটনায় লুণ্ঠিত গুলি হিসেবে চিহ্নিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, মনির হোসেন নৌ-ডাকাত চক্রের সঙ্গে সরাসরি জড়িত। তিনি গুয়াগাছিয়া ইউনিয়নসহ বিভিন্ন নদীর ঘাটে চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X