শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীবাড়িতে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম
টঙ্গীবাড়িতে বিএনপির নির্বাচনী জনসভা
expand
টঙ্গীবাড়িতে বিএনপির নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মোল্লা এবং জেলা কৃষকদলের সদস্য সচিব শহীদুল ইসলাম মজুমদার।

ধীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন হাওলাদার দিলুর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জহিরুল ইসলাম মুরাদ, শেখ সেলিম, নুর ইসলাম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক তপন ঢালী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কানুন গোলদার, জেলা বিএনপির সদস্য ঢালী ওয়াহিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক কাদের পারভেজ ঢালী, সহসভাপতি দেলোয়ার হোসেন মোল্লা ও আজিজ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, যুগ্ম আহ্বায়ক রাজিব শেখ ও আব্দুল আউয়াল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, কামারখাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আল আমিন মাল এবং দিঘিরপাড় ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোস্তফা গাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জনসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন