

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জে সহিংসতা ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ মো. সুমন হোসেন (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
রবিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের পাইকারা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটক সুমনের কাছ থেকে ৮১ পিস ইয়াবা, ১০টি দেশীয় ধারালো অস্ত্র (১টি চায়নিজ কুড়াল, ৪টি চাপাতি, ২টি বড় ছোরা ও ৩টি রামদা), একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৮১০ টাকা উদ্ধার করা হয়।
৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালায়। প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সূত্রে জানা গেছে, সুমন হোসেন লৌহজং উপজেলার কনকসার পাইকারা ও ঝাউটিয়া এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লৌহজং থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে জননিরাপত্তায় যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদান করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন
