রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতার বাড়ির পাশে মিলল বোমাসদৃশ বস্তু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে বিএনপি নেতার বাড়ির পাশ থেকে লাল টেপে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার করা বস্তু দুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের বাড়ির পাশ থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় কে বা কারা আবুল হোসেনের বাড়ির পাশের স্থানে লাল টেপে মোড়ানো বস্তু দুটি রেখে যায়। সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই বস্তু দুটি পড়ে থাকতে দেখে গাংনী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়।

৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন বলেন, রাতের আঁধারে কে বা কারা আমার বাড়ির পাশে লাল টেপে মোড়ানো দুটি বস্তু রেখে গেছে। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে আমাকে জানান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো কে বা কেন সেখানে রেখেছে; তা তদন্ত করে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank