

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌলভীবাজারে কিশোর গ্যাং পরিচালনা ও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী শায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় একাটুনা রোড থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শায়েকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও নিজে সেবনের সাথে সরাসরি যুক্ত ছিল। এছাড়া জেলায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের ওপর অতর্কিত আক্রমণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার এসআই জয়ন্ত সরকার।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, নির্বাচনের আগে মৌলভীবাজার-৩ আসনের এমপি এম নাসের রহমান কিশোর গ্যাং-এর বিরুদ্ধে জিরো টলারেন্স বলেছিলেন।