বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে নগদ টাকাসহ বিএনপি কর্মী আটক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম
মৌলভীবাজারে নগদ টাকাসহ বিএনপি কর্মী আটক
expand
মৌলভীবাজারে নগদ টাকাসহ বিএনপি কর্মী আটক

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে নগদ টাকাসহ এক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকায় নির্বাচনী বিশেষ চেকপোস্ট চলাকালীন তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. রাজন, তিনি শেরপুরের স্থানীয় ব্রাহ্মণগ্রামের বাসিন্দা এবং রাজনৈতিকভাবে বিএনপির রাজনীতির সাথে যুক্ত বলে জানা গেছে।

যৌথবাহিনী জানায়, নির্বাচনকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শেরপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় রাজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে নগদ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া কমান্ডিং অফিসার জানান, আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত টাকাসহ মৌলভীবাজার সদর থানার স্ট্রাইকিং পুলিশ এবং দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে। নির্বাচন চলাকালীন অবৈধ অর্থের ব্যবহার রোধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X