

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে অব্যয়িত ২ কোটি ২০ লাখ ৩৬ হাজার ৯৪৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় মোট ১৫ কিলোমিটার খাল পুনঃখননের জন্য বরাদ্দ নেওয়া হয়েছিল। এর মধ্যে ৮ দশমিক ২৫০ কিলোমিটার খাল পুনঃখননের কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট অংশে পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন না পাওয়ায় কাজ করা সম্ভব হয়নি।
১৫ কিলোমিটার খালের মধ্যে বাবুখালী রায়পুর সুইস গেট থেকে বালিদিয়া নির্বিষখালী পর্যন্ত খালও অন্তর্ভুক্ত ছিল।
এছাড়া, ৪০ দিনের কর্মসূচির আওতায় নির্ধারিত কাজ ২৪ দিনের মধ্যেই সম্পন্ন হওয়ায় অব্যয়িত অর্থও ফেরত দেওয়া হয়েছে। সব মিলিয়ে খাল পুনঃখনন ও সংশ্লিষ্ট কর্মসূচির অব্যয়িত ২ কোটি ২০ লাখ ৩৬ হাজার ৯৪৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে।
সরকারি অর্থের সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

