শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী
expand
ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় নিয়েছে। স্বতন্ত্র প্রার্থী ও মোটরসাইকেল প্রতীকের ব্যারিস্টার শহিদুল ইসলাম ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী জাহানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।

সোমবার বিকেলে শহরের শকুনি লেক পার্কের মুক্ত মঞ্চে ধানের শীষের মিছিল শেষে তিনি এ ঘোষণা দেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার শহিদুল ইসলাম বলেন, বৃহত্তর স্বার্থে তিনি জাহান্দার আলী জাহানের পক্ষে মাঠে থাকবেন এবং তাকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা করবেন।

সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া এবং ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার, মিজানুর রহমান মুরাদ, অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, যুবদল নেতা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার।

ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হোসেন জাকির ও সদস্য সচিব কামরুল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে এই সমর্থন ঘোষণাকে ঘিরে শকুনি লেক পার্ক এলাকায় রাজনৈতিক আলোচনা জোরদার হয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ব্যারিস্টার শহিদুল ইসলামের এই ঘোষণা আসন্ন নির্বাচনে ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X