বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ৬ অনলাইন জুয়াড়ি আটক 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১১:৩৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

​লালমনিরহাটে পৃথক অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের ৬ সদস্য ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার(৫ মে) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রওশন কবির।

এর আগে সোমবার দিনগত মধ্যরাতে জেলার সদর ও কালীগঞ্জ উপজেলায় পৃথক দুই অভিযান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা জুয়াড়িরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তফি এলাকার মৃত আকবর আলীর ছেলে হাবিবুর রহমান (২১), মোসলেম উদ্দিনের ছেলে আপেল ইসলাম(২২), আহাদ আলীর ছেলে লিমন ইসলাম(২২) একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মেহেদী হাসান মুন্না (২২), রতিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আসাদুল হাবিব (৩৫), ও মন্ডলেরহাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৮)।

লালমনিরহাট গোয়েন্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রওশন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দেড়টার দিকে জেলা ডিবি পুলিশের একটি দল লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মিনার রহমানের বাড়িতে অভিযান চালায়। সেখানে অনলাইন জুয়া খেলা ও অবৈধ আর্থিক লেনদেন চলাকালীন ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি স্মার্টফোন এবং ১০টি সিম কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একই অভিযানে ওই বাড়ির মালিক মিনার রহমানের কাছ থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপর এক অভিযানে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর থেকে এক কেজি গাঁজাসহ সরুজ আলী (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করে কালীগঞ্জ থানায় মামলা দিয়ে সোপর্দ করে ডিবি পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন